শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরের নাটঘর গ্রামের ঋষি পাড়ায় সরেজমিনে সরকারি প্রকল্পের ঘর দেখতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

নবীনগরের নাটঘর গ্রামের ঋষি পাড়ায় সরেজমিনে সরকারি প্রকল্পের ঘর দেখতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার নাটঘর ইউনিয়নের দলিত ও হরিজন ঋষি সম্প্রদায়ের মধ্যে ২০ টি পরিবারের জন্য সদাশয় সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ দিয়ে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।

এর সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের জীবন-মান উন্নয়নের জন্য প্রতিটি ঘরের সাথে একটি ওয়াশব্লক, একটি হোম সোলার প্যানেল এবং একটি টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে ।

গতকাল শনিবার বিকেলে উপজেলার নাটঘর গ্রামের ঋষি পাড়ায় সরেজমিনে প্রকল্পের ঘর দেখাসহ ঋষিপাড়ার এ ২০ টি পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, এ প্রকল্পের বরাদ্দসহ সার্বিক নির্দেশনা, উদ্যোগ, ব্যবস্থাপনা ও তদারকির সাথে সংশ্লিষ্ট সকলকে নবীনগর উপজেলা প্রশাসন এর পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে এলাকার দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।


তাদের খোঁজ খবর নিতে এখানে আসলাম,তাদের সাথে সময় কাটালাম।এখানকার নিরীহ সরল মনের এ অসাধারণ মানুষগুলো ভালো থাকুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com