শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার চরফ্যাশনে ডোবা থেকে যুবতীর মৃত দেহ উদ্ধার৷

ভোলার চরফ্যাশনে ডোবা থেকে যুবতীর মৃত দেহ উদ্ধার৷

চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে পানি ভর্তি বিলের মধ্য থেকে খাদিজা (১৬) নামের এক যুবতি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে৷ শনিবার (১২সেপ্টেম্বর) সন্ধা ৬টার সময় চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের পশ্চিম মাথায় মফিজুল মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বিলের মধ্যে সকাল ৯টায় একটি যুবতী মেয়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা৷

লাশটি দেখে কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হতে থাকে৷ এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চরফ্যাশন থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে সরেজমিনে প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটির নাম খাদিজা৷ মৃত মেয়েটি চরফ্যাশন উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে৷ প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা প্রেম জনিত ঘটনায় এমন দুর্ঘটনা হতে পারে৷ নাম প্রকাশে অনিচ্ছুক লাশ দেখতে আসা একাধিক মহিলা জানান,

কিছুদিন পূর্বে পৌরসভা ১নং ওয়ার্ড মফিজ মিয়ার বাড়ি ফুফুর বাসায় বেড়াতে এসেছিল মেয়েটি৷ দু’দিন পূর্বে মেয়েটির বাবা এসে জাহানপুর বাড়িতে নিয়ে যায়৷ আজ সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভারবিলের মধ্যে তার মৃতদেহ দেখা যায়৷ মৃত খাদিজার মামাতো বোন জানান, মেয়েটির বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি ঢাকায়৷ অনেক মাস যাবত স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই৷ কিছুদিন পূর্বে মেয়ের বাবা ঢাকায় তার স্বামীর নিকট দিয়ে আসে৷

১০দিন পুর্বে ঢাকা থেকে মেয়েটি পালিয়ে আবার চরফ্যাশনে এসে পড়েছে৷ মৃত খাদিজার বাবা মেয়ের আচরণে অতিষ্ঠ হয়ে থানায় পুলিশের হাতে সোপর্দ করতে চেয়েছিল৷ আজ হঠাৎ এখানে খাদিজার লাশ পাওয়া গেল৷ কি থেকে এ ঘটনা ঘটেছে তা আমরা জানিনা৷ মৃত মেয়েটির বাবা ফারুক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি৷

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে যুবতী মেয়েটির লাশ উদ্ধার করে থানায় এনেছি৷ লাশ ময়না তদন্তের জন্য ভোলা পাঠানো হবে৷ তদন্ত সাপেক্ষে আশা করি মূল রহস্য উদ্ঘাটন হবে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com