বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জে ও নরসিংদী থেকে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে ও নরসিংদী থেকে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে(১১সেপ্টেম্বর)দুপুরে র‌্যাব-১১ এর চেকপোস্টে সিলেট হতে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে তল্লাশী করে চার কেজি গাঁজা উদ্ধারসহ মোছাঃ ইয়াসমিন আক্তার জুঁই (২২) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

একই সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার শিবপুর থানাধীন সৈয়দেরগাঁও এলাকা হতে আরও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ মহিব শেখ (৩৫) মোঃ বুরুজ মিয়া (৩৭)’কে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রলি ব্যাগ জব্দ করা হয়।


জানা যায়, আসামী ইয়াসমিন আক্তার জুঁই এর বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গুনিত্তক এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিবহনযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

গ্রেফতারকৃত ইয়াসমিন আক্তার জুঁইকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নরসিংদী জেলার মাদক ব্যবসায়ী মহিব শেখকে গাঁজা সরবরাহ করতো। মহিব শেখ অপর গ্রেফতারকৃত আসামী মোঃ বুরুজ মিয়ার যোগসাজশে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করতো বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ মহিব শেখ ও মোঃ বুরুজ মিয়া (৩৭)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মহিব শেখ এর বাড়ী বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন বড়গুনি এলাকায় ও মোঃ বুরুজ মিয়া’র বাড়ী নরসিংদী জেলার শিবপুর থানাধীন আলীনগর এলাকায় বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে,

পরষ্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী ইয়াসমিন আক্তার জুঁইয়ের মাধ্যমে নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা,নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com