সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পানছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ফুটফুটে শিশুকণ্যার

পানছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ফুটফুটে শিশুকণ্যার

ফুটফুটে দুই কন্যা শিশু তৃষা ও আফরোজা। সম্পর্কে আপন মামাতো-ফুফাতো বোন পড়তো একই স্কুলে। পাশাপাশি বাড়ি হওয়ায় একজন অন্যজনের খেলার সাথীও। শনিবার বিকালটা যে তাদের জীবনের শেষ বিকাল হবে তা কে জানতো..? স্বজনদের চিরদিনের মতো বিদায় জানিয়ে পুকুরে ডুবে মৃত্যুকে আলিঙ্ঘন করে এ দুই ফুটফুটে শিশু কণ্যা। শনিবার (৬ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে পানছড়ির উল্টাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরের পর বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে বাড়ির অদুরে পুকুর পাড়ে অন্যদের সাথেই খেলা করছিল পানছড়ির উল্টাছড়ি গ্রামের মো. সেলিমের মেয়ে তৃষা (৮) ও মো. আল আমিনের মেয়ে আফরোজা (৬)। এসময় পুকুরে ডুবে মারা যায় ফুটফুটে তৃষা ও আফরোজা। এসময় সাথে থাকা অন্য খেলার সাথীদের চিৎকারে স্বজনসহ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এদিকে তৃষা ও আফরোজার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এদিকে এ খবরে ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। এসময় এমৃত্যুকে অনাকাঙ্খিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com