বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, লাউর ফতেহপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন-

নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, লাউর ফতেহপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ফুটবল একাদশ ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুই দলের উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে দেবিদ্বার ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে নবীনগরের লাউর ফতেহপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

প্রীতি ফুটবল ম্যাচে মোঃ জিকরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।

খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফেরদৌস আহাম্মেদ চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক শাহ জাহান কবির, আল আমিন খান, প্রবাসী নজরুল ইসলাম নজু, সাইফুল হক শামীম, সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেন, কৃষকলীগ নেতা মজনু সরকার রানা,

ইউপি সদস্য জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়া, বিশু মিয়া, মোখলেছুর রহমান, মনিরুল হক মনির সরকার, আব্দুস ছালাম সহ এলাকার আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃত মোঃ জহির এবং খেলা পরিচালনায় সহযোগীতা করেন আব্দুল কাদের, মো: জুয়েল হোসেন ও সাহেদ ফকির।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন- সমাজকে বিনিমার্ণ করতে হলে, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন- খেলাধুলার সাথে যেসব যুবকরা সম্পৃক্ত থাকবে তারা কখনো মাদকাসক্ত হবেনা, তাদের দ্বারা কখনো সমাজের খারাপ কিছু হবেনা। তাই খেলাধুলা হোক মাদকমুক্ত যুব সমাজ গঠনের হাতিয়ার।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন রাশেদুল আল আমিন রাসেল ও এডভোকেট শফিকুল ইসলাম আকাশ। দুই দলের প্রীতি ফুটবল ম্যাচটি দেখতে মাঠে কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com