মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ভোলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু সহ আহত

ভোলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু সহ আহত

ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই কৃষক। শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মালেক ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই গ্রামের আলী ও কামাল। ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে কয়েকজন কৃষক মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয় এবং আহত হন ওই দুই কৃষক। তবে আহতরা এখন সুস্থ আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com