শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাদকের ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৬ মাদক কারবারী আটক

মাদকের ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৬ মাদক কারবারী আটক

গাজীপুরের কালীগঞ্জে ২ মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ও ১১ মাদক মামলার আসামীসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রাতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুকের নেতৃত্বে জামালপুর (বাগমারপাড়া) গ্রাম থেকে ৬ মাদক কারবারীকে আটক করা হয় । আটককৃতরা হলেন উপজেলার উত্তরগাঁও (তাঁতীবাড়ি) গ্রামের মানিক মিয়ার ছেলে আমান আলী (৩৬), জামালপুর (বাগমারপাড়া) গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে দুলাল বাগমার (৪৯), একই এলাকার সোলাইমানের ছেলে মোফাজ্জল (২৮), রফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম লিপু (২৫), ছৈলাদী গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে সৈকত বিশ্বাস (২৭) ও বেতুয়া গ্রামের আমির উদ্দিনের ছেলে আবু কালাম (২৭)। এএসআই ওমর ফারুক জানান, শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত ও থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের নির্দেশে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর (বাগমারপাড়া) গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকের ১১ মামলার আসামী দুলাল বাগমার ও তার বাড়ি থেকে ২ মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমান আলী এবং আরো ৪ মাদক কারবারীসহ ৬ মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় মাদক কারবারীদের দেহ তল্লাসী করে আমানের কাছে ৫০ পিস, দুলাল বাগমারের কাছে ৩০ পিস ও বাকী ৪ জনের কাছে ১৫ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে মোট ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, এর আগে মাদক কারবারী দুলাল বাগমার মাদক ব্যবসা করবে না বলে থানা পুলিশের কাছে আত্মসমর্পন করেছিল। স্বাভাবিক জীবনে ফিরে আসার উদ্যোগে থানা পুলিশও তাকে ফুল দিয়ে বরণ করে নেন। কিন্তু বিভিন্ন সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দুলাল বাগমার থানা পুলিশের নজরদারীতে ছিল। তারই ধারাবাহিকতায় সে সহ আরও ৫ মাদক কারবারী আটক হয়। তিনি বাদী হয়ে একটি মাদক মামলায় (নং ৩) তাদের গাজীপুর আদালতের পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com