রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জয়দেবপুর রেল জংশন খুললো সাড়ে ৫ মাস পর

জয়দেবপুর রেল জংশন খুললো সাড়ে ৫ মাস পর

গাজীপুরের জেলা শহরের জয়দেবপুর রেল জংশন সাড়ে ৫ মাস পর আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

ভোর সাড়ে ৪টায় ধুমকেতু এক্সপেস ট্রেনের স্টপেজের মাধমে এই জংশনে যাত্রী চলাচলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহান।

বৃহস্পতিবার সকালে তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করলেও সেগুলো এ জংশনে থামতো না।

তিনি আরো জানান, আজ থেকে এ জংশন দিয়ে তুরাগসহ ৬৬টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে আন্তঃনগর ট্রেন ২৪টা (পশ্চিমাঞ্চলের ১৭টি এবং পূর্বাঞ্চলের ৭টি)। ট্রেনগুলোর মধ্যে ৮টি এ স্টেশনে স্টপেজ দেবে না এবং দুটি ট্রেন (তিস্তা ও ব্রহ্মপুত্র) শুধু ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় এ জংশনে স্টপেজ দেবে।

বাকি ট্রেনগুলো যথারীতি এ জংশন থেকে যাত্রী ওঠা-নামা করাবে।

বন্ধ থাকার সময়ে জংশন কিছু উন্নয়ন কাজ করা হয়েছে। জংশনের সীমানা প্রাচীর উঁচু এবং নতুন করে করা হয়েছে। নতুন গেট তৈরি এবং গেটের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্লাটফর্মের শেড সংস্কার ও রঙ করা হয়েছে। জংশন এলাকা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

স্টেশন মাস্টার শাহজাহান বলেন, স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে এই জংশনে যাত্রী চলাচল নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com