রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদের যোগদান

ঝিনাইদহে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদের যোগদান


ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করলেন বরিশাল জেলা থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ। তিনি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসাবে সোমবার বিকেলে যোগদান করেন। এ সময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে মেধাবি এই শিক্ষার্থী ২৮ তম বিসিএসের মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসাবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।
ইতিপূর্বে তিনি পুলিশ হেডকোয়াটার্স, রাজশাহী মেট্রো পলিটন ও সাতক্ষীরা জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এরই মাঝে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমুর্তি উজ্জল করে মিশন শেষে দেশে ফেরেন। পরে বরিশাল জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ঝিনাইদহে যোগদান করেন।


এই ব্যাপারে মোঃ আনোয়ার সাঈদ সাংবাদিকদের বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাব।

কোন ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com