শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জ হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জ হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় লাইসেন্স ব্যতীত ঔষুধ বিক্রি ও মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি লংঘন করায় জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে লাইসেন্স ব্যতীত ঔষুধ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক শ্রীদাম সাহা কে ২০০০ টাকা এবং নুরুল ইসলাম, ইমরান খান এবং আনিছুর রহমান কে মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি লংঘন করায় মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ইউসুফ আলীকে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারনে, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক ৩০০০০ টাকা জরিমানা করা হয়েছে। হোসেন মোল্লাকে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা মোতাবেক ২০০০ জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com