রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জের সোনারগাঁও এর চাঞ্চল্যকর এনজিও কর্মী হত্যা মামলার আসামী শারমিন আক্তার গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও এর চাঞ্চল্যকর এনজিও কর্মী হত্যা মামলার আসামী শারমিন আক্তার গ্রেফতার


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১,একটি আভিযানিক দল গত (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন টিটিরচর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এনজিও কর্মী হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোছাঃ শারমিন আক্তার (২৩)নামে গ্রেফতার করে।


জিজ্ঞাসাবাদ জানা যায়, মোছাঃ শারমিন আক্তার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে মোঃ হান্নানের স্ত্রী। শারমিন আক্তার এনজিও প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ, বারদী শাখা হতে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন যা সাপ্তাহিক ১,২৫০/- টাকা হারে পরিশোধ করার কথা। ঘটনার দিন গত ০৬ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে নিহত এনজিও কর্মী ব্যুরো বাংলাদেশ,

বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সাজিদুর রহমান পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে হান্নানের বসত বাড়িতে যান। পরবর্তীতে সেখান থেকে এনজিও কর্মী সাজিদুর রহমান এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত এনজিও কর্মীর সহকর্মী ব্যুরো বাংলাদেশ,

বারদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শামীম মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার থানায় পেনাল কোড আইনের ৩০২/৩৪ ধারায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- সোনারগাঁ ১১(০৯)২০। এই নির্মম ও বর্বরোচিত হত্যাকান্ডের ফলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে দুপুরে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন টিটিরচর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩নং আসামী মোছাঃ শারমিন আক্তার (২৩)’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com