রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরের পৌর এলাকার আলমনগর দক্ষিন সড়কের অবৈধ বালু ব্যবসায়ীর কাছে জিম্মি সাধারন মানুষ।কিন্তু দেখার কেউ নেই….

নবীনগরের পৌর এলাকার আলমনগর দক্ষিন সড়কের অবৈধ বালু ব্যবসায়ীর কাছে জিম্মি সাধারন মানুষ।কিন্তু দেখার কেউ নেই….


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করছে এলাকার তাজুল ইসলাম নামে এক প্রভাবশালী।

সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করার কারনে সড়কটিতে সাধারন মানুষ চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা শিকার হচ্ছে।


গতকাল একটি ব্যাটারি চালিত অটো চাকা রাস্তায় থাকা বালিতে ডেবে যাত্রী সহ উল্টে পরে যায়। এ সময় অটোতে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়। পরে তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এই বালুর ব্যবসার কারনে এলাকার সব রাস্তা -ঘাট ভেঙ্গে গেছে। আমাদের চলাফেরা করতেও অনেক কষ্ট হয়। এ বিষয়ে কেউ কিছু বলতে গেলে তার রোশানলে পরতে হয়। প্রশাসনও এ বিষয়ে নিরব থাকে। হয়তো প্রশাসনকে ম্যানেজ করে সে এই ব্যবসা পরিচালনা করে।

স্থানীয় আওয়ামিলীগ নেতা কাউছার আলম শিবু জানান, এই বালু ব্যবসায়ী তাজু ও
বড় বড় ৯টি ট্রাক্টর এলাকার সব রাস্তা ভেঙ্গে ফেলেছে।তার ভয়ে এলাকায় কেউ কিছু বলতে পারে না। আমি গত কিছুদিন আগে তার বিরোদ্ধে সরকারি দুইটি গাছ কাটার লিখিত অভিযোগ করেছি। কিন্তু তার প্রতিকার পাই নাই। আমি তার অবৈধ বালু ব্যবসা সহ এসব বিষয়ে প্রতিবাদ করায় ও সাংবাদিকের কাছে এবিষয়ে বক্তব্য দেওয়ায় সে আজ মঙ্গলবার সন্ধ্যায় আমার উপর সন্ত্রাসী বাহিনি নিয়ে হামলা করেছে।

আমি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বিরোদ্ধে নবীনগর থানায় অভিযোগ দিতে যাচ্ছি।

এ বিষয়ে প্রভাবশালী বালু ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, আমি এখানে ব্যবসা করি,কারো ক্ষতি করিনা। পৌরসভার অনুমতি নিয়ে অনেক দিন যাবতই আমি এই ব্যবসা করে আসছি ।

এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস বলেন, বালু ব্যবসার অনুমোদন পৌরসভা দেয় না। তিনি যা করছেন তা পৌর সভার আইন বহির্ভূত।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com