রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ব্যাটারি কারখানায় দেড় কোটি টাকা লুট, চীনা নাগরিক আহত

গাজীপুরে ব্যাটারি কারখানায় দেড় কোটি টাকা লুট, চীনা নাগরিক আহত

গাজীপুরে একটি ব্যাটারি তৈরির কারখানায় রোববার গভীর রাতে দুধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা কারখানার প্রায় দেড় কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের মারধরে ওই কারখানার মালিক চীনের নাগরিক ওয়াং হি (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার নিরাপত্তা প্রহরীসহ দু’জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা পুলিশের ওসি মাহবুবে খোদা ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো জাফরনগরে লতিফপুর রোডস্থিত জং টিয়ান লিমিটেড নামের ব্যাটারি কারখানাটির উৎপাদন কার্যক্রম গত দু’সপ্তাহ আগে চালু হয়।

পুরাতন ও বাতিল ব্যাটারি সংগ্রহ করে সেগুলো এ কারখানায় ভেঙে ও গলিয়ে প্রাপ্ত সীসাসহ বিভিন্ন মালামাল বিভিন্ন কারখানায় সরবরাহ করা হয়। গতকাল রোববার রাত (দিবাগত) পৌনে ২টায় ৭/৮ জনের একদল ডাকাত এ কারখানায় হানা দেয়। তারা দেয়াল টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার মালিক চীনের নাগরিক ওয়াং হিকে (৫৫) জিম্মি করে।

এসময় তারা কারখানার মালিককে মারধর ও রড দিয়ে মাথায় আঘাত করে। এতে ওয়াং হি গুরুতর আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, ঘটনার সময় ডাকাতরা কারখানার প্রায় দেড় কোটি টাকা লুট করে পালিয়ে যায়। আহত চীনের নাগরিক ওয়াং হি- কে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কারখানার নিরাপত্তা প্রহরী এনামুলসহ দু’জনকে আটক করেছে।

জিএমপি’র কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতির এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার নিরাপত্তা প্রহরীসহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার আংশিক উদ্ধার করা হয়েছে। ডাকাতরা প্রায় দেড় কোটি টাকা নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। তবে উক্ত টাকার বিপরীতে তারা কোনো প্রমাণ পত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com