মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জবিতে ১৫৭ কোটি ৮০ লক্ষ টাকার বাজেট পাস

জবিতে ১৫৭ কোটি ৮০ লক্ষ টাকার বাজেট পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ অর্থ বছরে ১৫৭ কোটি ৮০ লক্ষ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান-এর সভাপতিত্বে জবির ৮২ তম সিন্ডিকেট অনলাইন প্ল্যাট ফরম জুম অ্যাপ এ অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরের মূল (রাজস্ব) বাজেট পাস করা হয়।

বাজেট বরাদ্দে চিকিৎসা, পরিবহণ, শিক্ষা ও ছাত্রবৃত্তি খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২৫ কোটি ২৮ লক্ষ টাকা এবং ২০২০-২১ অর্থ বছরের ১৫৭ কোটি ৮০ লক্ষ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস হয়।

যার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বরাদ্দ ১২০ কোটি ১৫ লক্ষ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৮ কোটি ও ঘাটতি ২২ কোটি ৬৫ লক্ষ টাকা, ঘাটতি অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট সম্পূরক বাজেট প্রস্তাব চাওয়া হবে।

শিক্ষার্থীদের সহায়তার জন্য দুপুরের খাবার প্রদানসহ ১ কোটি টাকা, ছাত্র-ছাত্রীদের বৃত্তির জন্য ২ কোটি ৫০ লক্ষ টাকা। যা বিগত বছরের ১০গুণ বেশি বরাদ্দ প্রদান করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবা উন্নত করার লক্ষে পিসিআর ল্যাব স্থাপন বাবদ ৩ কোটি ৫০ লক্ষ টাকা, জিনোম ল্যাব স্থাপন বাবদ ১ কোটি ৫০ লক্ষ টাকা, চিকিৎসা সংক্রান্ত ঔষধপত্র/ব্যয় বাবদ ৩০ লক্ষ, যা বিগত বছরের দশগুণ বেশি, রোগ নির্ণায়ক যন্ত্রপাতি ও ল্যাবরেটরি স্থাপন বাবদ ২ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

তাছাড়াও গবেষণা খাতে ২ কোটি টাকা, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি ক্রয়ে ৯ কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও যানবাহন খাতে ৭ কোটি ৯৯ লক্ষ টাকা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ১ কোটি ৭ লক্ষ টাকা রবাদ্দ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com