বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে ৩৪ কেজি গাঁজাসহ একজন আটক

গাজীপুরে ৩৪ কেজি গাঁজাসহ একজন আটক

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকা থেকে ৩৪ কেজি গাঁজাসহ শরীফ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আটক শরীফ মিয়া কুমিল্লার বুড়িচং থানার কালীকৃষ্ণনগর এলাকার ওহিদ মিয়ার ছেলে।

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে গাঁজার একটি বড় চালান কড্ডার দিকে যাচ্ছে। পরে কড্ডা ব্রিজ এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ সময় গাঁজা বহনের ব্যবহৃত পিকআপ, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com