শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁয়ে নার্সকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড দিলেন ইউএনও

ঠাকুরগাঁয়ে নার্সকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড দিলেন ইউএনও

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের এক সেবিকা(নার্স) কে উত্যক্ত করার দায়ে মোঃ আজিজুর রহমান (৩০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সদর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন।
সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতে তার এ রায় দেন ইউএনও।


কারাদন্ডপ্রাপ্ত যুবক জেলার পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের হাসান আলীর ছেলে।
জানা যায়, সদর হাসপাতালের এক নার্সকে তার কক্ষে উত্যক্ত করার সময় ওই যুবককে স্বাস্থ্যকর্মীগণ আটক করে,এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলে

সে ইভটিজিং এর বিষয় স্বীকার করে নেন এবং তাকে ইউএনও ইভ টিজিংয়ের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান- অভিযুক্তের সাথে ঐ নার্সের বিয়ে ঠিক হয়েছিল,কিন্তু পরবর্তীতে কোন কারনে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র তার বিয়ে হওয়ায় সে তাকে লাগাতার উত্যক্ত করে যাচ্ছিলো, আজ একই ভাবে ইভটিজিং করার সময় তাকে আটক করে স্বাস্থ্যকর্মীরা।

পরে অভিযুক্ত তার দোষ স্বীকার করে নিলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এমন ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com