বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে কিশোরীকে অপহরণের অভিযোগ গ্রেফতার দুই

রাজাপুরে কিশোরীকে অপহরণের অভিযোগ গ্রেফতার দুই

ঝালকাঠির রাজাপুরে এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে। অপহৃত কিশোরীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভাতকাঠি গ্রামের ইসমাইল হাওলাদার (২২) ও শাহ জালাল হাওলাদার (২৩)।

কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে সদর ইউনিয়নের একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। রবিবার সকালে তাঁর মেয়ে বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথে পূর্ব থেকে অপেক্ষমান স্থানীয় যুবক এছাহাক, ইসমাইল, শাহ জালালসহ অজ্ঞাত কয়েকজন তাঁর মেয়েকে জোড় করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি দেখতে পেয়ে তাকে খবর দেয়। তিনি রাতে রাজাপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ রাতেই দুই যুবককে গ্রেফতার করে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com