শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউ এন ও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে ত্রিশালে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ইউ এন ও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে ত্রিশালে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন



দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর পরিকল্পিত হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

এরপর তারা ত্রিশাল উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল সহকারী কমিশনার( ভূমি) তরিকুল ইসলাম তুষার । এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা ,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা হরমুজ আলী, মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তার বাসভবনে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযুদ্ধা ওমর আলী শেখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com