শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহ সদরের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

ঝিনাইদহ সদরের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন


‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর থানা পুলিশের আয়োজনে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।

এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান কালীচরণপুর ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন।


এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত আলী, বিট পুলিশিং কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম, এস আই বদিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, ইউপি সদস্য আব্দুল বারি, মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, রহিমা খাতুনসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ।


পরে প্রধান অতিথি পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদাণ করেন।
জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১ জন এস আই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com