শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

গেবিন্দগঞ্জে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক-১

গেবিন্দগঞ্জে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক-১



৫ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে বড়দহ ব্রীজের পশ্চিম পার্শ্বে কাজলা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০১ (এক) কেজি গাঁজা, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা আসামী ০১। মোঃ বাদল মন্ডল (৩৫), পিতা- মৃত তৈয়ব আলী মন্ডল, সাং- হরিরামপুর ক্রোড়লগাছা, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা গ্রেফতার করে।


৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

এ সংক্রান্তে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com