শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জ সিংগাইরে বালিকা মাদরাসা, ইউএনও’র কাছে অভিযোগ

মানিকগঞ্জ সিংগাইরে বালিকা মাদরাসা, ইউএনও’র কাছে অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার গোবিন্দল জামটি বাজারের ভেতরে স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে ব্যক্তি মালিকানায় পরিচালিত বালিকা মাদরাসা প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। এতে এলাকাবাসী ও আলেম সমাজের মধ্যে বিতর্কিত ব্যক্তির এ মাদরাসা স্থাপন নিয়ে ক্ষোভ বিরাজ করছে। তারা মাদরাসার কার্যক্রম বন্ধে গত সোমবার (৩১ আগস্ট ) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ, ওই এলাকার হাফেজ নুরুল আমিনের পুত্র মাওঃ আব্দুল মান্নান ইতিপূর্বে সদর ইউনিয়নের মেম্বার গোবিন্দল গ্রামের মোঃ খলিলুর রহমানের বসতবাড়ি ভাড়া নিয়ে উম্মুল কুরা নামের বালিকা মাদরাসা পরিচালনা করে আসছিলেন। সেখানে প্রতিষ্ঠানটির পরিচালক অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা মাদরাসাটি বন্ধ করে দেন। সেই সঙ্গে মাওঃ আব্দুল মান্নানকে অবাঞ্চিত ঘোষনা করে তাড়িয়ে দেন।

প্রশ্নবিদ্ধ ওই ব্যক্তি পুনরায় গোবিন্দল রাশিদিয়া মাদরাসা সংলগ্ন একটি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠা করতে চাইলে সেখানেও বাঁধার মুখে পড়ে। সর্বশেষ গোবিন্দল জামটি মার্কেটের ভেতরে বাজার কমিটি ও স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে আব্দুল মান্নান তার নিজের সংকীর্ণ জায়গার মধ্যে মাদরাসা চালু করার জন্য ঘর সংস্কার করছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বাজারের ভেতরে একটি মহিলা মাদরাসা স্থাপিত হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নতুন করে ফেতনার সৃষ্টি হবে।

অভিযুক্ত মাওঃ আব্দুল মান্নান বলেন, এ বাজারতো নিবন্ধনযুক্ত বাজার না। ওই পক্ষের অভিযোগের ভিত্তিতে থানার ওসি সাহেব আমাদের দু’পক্ষকে ডেকে বিষয়টি সমাধান দিয়েছেন । যে যার মতো মাদরাসা চালাতে কোনো বাধা নেই। তাছাড়া আমি আমার নিজের সাড়ে ৭ শতাংশ জমিতে একটা টিনের চৌচালা ও ছাপড়া ঘর তোলে মাদরাসা করছি। গোবিন্দল জামটি বাজার কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবু বলেন, বাজারের ভেতরে টিনের চৌচালা ঘরে মহিলা মাদরাসা চলতে পারে না। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বাঁধা দিলেও তা মাওঃ আব্দুল মান্নান শুনছেন না।

সিংগাইর পৌরসভার মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় বলেন, এলাকাবাসীর দেয়া অভিযোগটি ইউএনও আমার কাছে তদন্ত দিয়েছেন। আমি স্থানীয় কাউন্সিলরকে ৩ দিনের মধ্যে রির্পোট দিতে বলেছি। রিপোর্ট হাতে পেয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে মাদরাসার কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, অভিযোগের বিষয়টি পৌরসভার মেয়রকে দায়িত্ব দেয়া হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com