শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আর কতো মৌসুমির কান্না বিক্রি করে খাবে জাহাঙ্গীরের মতো প্রতারকরা,,,!!

আর কতো মৌসুমির কান্না বিক্রি করে খাবে জাহাঙ্গীরের মতো প্রতারকরা,,,!!


প্রতারক জাহাংগীর হোসেনকে গ্রেফতারে সোচ্চার রংপুরবাসি আন্তঃমহানগর রেলে চাকুরী দেওয়ার নামে অভিনব প্রতারনার শিকার মাস্টার্স পড়ুয়া মেধাবী গরীব অসহায় নারী।
রংপুর আন্তঃমহানগর রেলগেটে গেটম্যান হিসবে চাকুরী দেওয়ার কথা বলে অভিনব কায়দায় লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পীরগাছা উপজেলার কেকোয়ান নবু গ্রামের দিনমজুর মজিবর রহমানের মেয়ে মাস্টার্স পাস এক দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থী মৌসুমী আক্তার এ অভিযোগ করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায়।


সরজমিনে গেলে জানা যায়, শিক্ষিত নারী মৌসুমী পেটের দায়ে একটি সন্তান নিয়ে রংপুরে আসে কাজের সন্ধানে। রংপুরের বালাটারী ২০ মেগাওয়াট সাহিদুলের বাড়ীতে একটি রুম ভাড়া নিয়ে থাকে হতভাগী মোসুমী। আর পাশেই প্রতিবেশী জালাল উদ্দীনের বাড়ীর ভাড়াটিয়া জোহরা বেগম ও তার স্বামী জাহাঙ্গীরের সাথে সখ্যতা গড়ে উঠে।


আর তারই সুযোগে জাহাঙ্গীর মোসুমী কে চাকুরী দেওয়ার কথা বলে লুটিয়ে নেয় তিন লাখ টাকা। ভুক্তভোগী মোসুমী জানান, আমি গরীব দিনমজুরের মেয়ে অনেক কষ্টে মাস্টার্স পাস করার পর চাকুরী না পেয়ে বাবার জমিজমা বিক্রি করে নতুন চাকুরী পাওয়ার আশায় জাহাঙ্গীর কে টাকা দেই কিন্তু বিধিবাম সেখানে আমার প্রতি এ অবিচার। আমি পরে অনেক গ্রাম্যশালিশে এই বিচার চেয়ে আজ নিঃস্ব। গরীবের বিচার নিভুরতে কাঁদে।

জোহরা ও তার স্বামী আমাকে উল্টো হুমকি দিচ্ছে অনাবরত। আমাকে রংপুর ছাড়া করবে বলে জানায় তারা। বালাটারী এলাকার প্রবীন এক প্রতিবেশী আব্দুল হালিম জানান, এগুলি ঘটনায় সাধারনত বিচার পায় না গরীব মানুষ। আপনারা যাছেন একটু দেখবেন এইটাই প্রত্যাশা। আমার জানা মতে ঘটনা সত্য। এদিকে ভুক্তভোগী আরো অনেকে জানান, জাহাঙ্গীর এই এলাকায় অনেকের কাছে টাকা পয়সা ধার দেনা করেছে এখন শুনছি সে এখান থেকে অন্য খানে চলে যাবে।

আমরা এটার বিচার চাই। এদিকে কোতয়ালী ইনচার্জ ওসি আব্দুর রশিদের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি খুবই স্পর্শকাতর। সঠিক তদন্ত করে অবশ্যই দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com