শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিদ্ধিরগঞ্জের কলসী বিল্ডিংয়ের (৫) তলা ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার,আটক-২

সিদ্ধিরগঞ্জের কলসী বিল্ডিংয়ের (৫) তলা ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার,আটক-২


সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার কলসী বিল্ডিংয়ের ৫ তলার ছাদ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।০৫সেপ্টেম্বর শনিবার দুপুরে ওই বাড়ির লোকজন ছাদে লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।পরে থানার এসআই কাজল মজুমদার ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির প্রধান কেয়ারটেকার শাহজাহান ও ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে গেছেন। এলাকাবাসীর অভিযোগ বাড়িটি সম্পূর্ণ নিরাপত্তীনভাবে পরিচালনা করে আসছিল বাড়ির মাালিক হাবিবুল্লাহ হবুল ও কেয়ারটেকার শাহজাহান । বাড়িতে নেই কোন সিসি ক্যামেরাও নেই নিরাপত্তাপ্রহরী।এলাকাবাসীরা আরও জানান,

ওই বাড়ি থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছে তাকে কখনোই এ এলাকায় কেউ দেখেনি। লাশ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই কাজল মজুমদার বলেন,লাশে কোন আঘাতের চিহ্ন নেই তবে ময়নাতদন্ত ছাড়া এই মুহুর্তে কিছুই বলা যাচ্ছেনা

কিভাবে ওই যুবকটির মৃত্যু হয়েছে এবং কিভাবে এই বাড়ির ৫ তলা ছাদে এলো। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com