শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে স্কুলের দুর্নীতি ও অনিয়ম তদন্তে দুদক

রাজাপুরে স্কুলের দুর্নীতি ও অনিয়ম তদন্তে দুদক

ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তির অবৈধ লিজ, আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চাওয়ায় প্রশাসকের পক্ষে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করবেন।

গত তিন মাস ধরে বিদ্যালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনের খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি দুদকের নজরে আসে বলে জানাগেছে।এদিকে এ প্রেক্ষিতে দুদক পরিচালক মোঃ জহিরুল ইসলাম এক চিঠিতে ঝালকাঠি জেলা প্রশাসক এর কাছে বিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন চান।

আর সেজন্য রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বিষটি তদন্ত করবেন বলে জানাগেছে।এ ব্যপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বলেন,

দুদক থেকে ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা একটা চিঠি পেয়েছি। আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত করে আমরা যথা সময়ে সংশ্লিষ্ট আনুষাঙ্গিক কাগজপত্রসহ একটি প্রতিবেদন জমা দেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com