শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে যানজট নিরসনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করলো মেট্রোপলিটন পুলিশ

রংপুরে যানজট নিরসনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করলো মেট্রোপলিটন পুলিশ

রংপুর মহানগরে যানজট নিরসনের অংশ হিসেবে নগরীর টেবিল টেনিস ক্লাবের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার বেলা ১২টায় নতুন এ পার্কিং স্থানের উদ্বোধন করেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম।


উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের জানান, এ পার্কিং স্থানে ১’শটি গাড়ি রাখা যাবে। এতে করে নগরীর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে আগে যে যানজটের সৃষ্টি হতো সেটি নিরসন হবে।
মেনহাজুল আলম আরও বলেন, রংপুর নগরীতে গাড়ি পার্কিংয়ের জন্য কোন নির্ধারিত স্থান ছিল না। এতে করে নগরীতে বিভিন্ন কাজে আসা মানুষজন যত্রতত্র গাড়ি পার্কিং করতেন।


ফলে নগরীতে যানজট আরও বেড়ে যেত। গাড়ি পার্কিং করে যেন সাধারণ মানুষ তাদের কাজ সারতে পারেন সেজন্য প্রধান সড়কের একেবারে পাশে গাছের ছায়াতলে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। নগরীতে যানজট কমাতে হলে সাধারন মানুষের সচেতনতা ও আন্তরিকতা একান্ত প্রয়োজন।


আরপিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উজ্জ্বল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, টিআই (প্রশাসন, ট্রাফিক বিভাগ) মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com