শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম,দূর্নীতি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঐ ইউনিয়নের আ’লীগ সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়সহ এলাকাবাসি কিছুদিন আগে ইউএনও,জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে এ লিখিত অভিযোগ করেন এবং স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তা প্রচার করেন।

অভিযোগে জানা যায়, ঐ ইউপি চেয়ারম্যান রাউতনগর- মিশনপাড়া-বিলপাড় পর্যন্ত রাস্তা, কেওটান পাকা রাস্তা থেকে কলিগাও ক্লাব মোড় পর্যন্ত রাস্তা, রামরায় চৌরাস্তা থেকে হোসেনগাও পর্যন্ত রাস্তা, হাড়িয়া থেকে লোলতই পাকা রাস্তা, চোড়ল বাজার থেকে হাজরা পুকুর পর্যন্ত প্রায় ৫ কি.মি রাস্তায় মাটি ভরাট প্রকল্পের দায়সারা কাজ করে প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাত করেন।এতে করে ঐ রাস্তাগুলিতে খানাখন্দ ফাটল সৃষ্টি হয়ে সেগুলি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এলাকাবাসীর।

এ ছাড়াও তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ও মসজিদের নামে একাধিক টি,আর এর প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আছে।
অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে জেলা প্রশাসক কর্তৃক ইউএনওকে তদন্তের জন্য চিঠি দেয়া হয়। এ ব্যাপারে
গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউএনও মৌসুমী আফরিদার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইতিমধ্যে আমি কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তবে, কমিটি প্রধান এর মধ্যে করোনায় আক্রান্ত হবার কারনে আপাতত তাদের কাজ স্থগিত আছে।তিনি সুস্থ হলে শীঘ্রই তদন্ত কাজ সম্পন্ন করা হবে।

কমিটির সদস্য উপ-সহকারি প্রকৌশলি তাজউদ্দীন বলেন, আমি অভিযোগের বিষয়টি জেনেছি তবে কমিটির প্রথম দফা কার্যক্রমে আমি উপস্থিত থাকতে পারিনি।পরবর্তিতে অবশ্যই থাকবো। কমিটির প্রধান কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, আমরা তদন্তের কাজ শুরু করেছিলাম কিন্তু এর মধ্যে আমি করোনায় আক্রান্ত হবার কারনে আপাতত সে কার্যক্রম বন্ধ আছে। তবে আমি সুস্থ হলেই


আগামি সপ্তাহের মধ্যে তদন্তের কাজ শুরু করা হবে।
এদিকে, এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com