শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা জেলার ৭টি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)’র বাসভবনে আনসার সদস্য মোতায়েন

গাইবান্ধা জেলার ৭টি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)’র বাসভবনে আনসার সদস্য মোতায়েন

গাইবান্ধা জেলার ৭টি উপজেলার নির্বাহী অফিসারদের (ইউএনও) নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রত্যেকের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এরপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক একেএম জিয়াউল আলম স্বাক্ষরিত এক পত্রে গাইবান্ধা জেলা কমান্ড্যান্টকে ইউএনও’দের বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েনের এ নির্দেশ দেওয়া হয়।

এরই প্রেক্ষিতে শুক্রবার থেকে গাইবান্ধার প্রত্যেক ইউএনও’র বাসভবনে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট তৌহিদ উজ্জামান এ তথ্য নিশ্চিত করে মিডিয়ায় বলেন, প্রত্যেক ইউএনও’র সরকারি বাসভবনে ৪ জন করে আনসার সদস্য দেওয়া হয়েছে। এর মধ্যে একজন পিসি ও তিনজন সদস্য এই দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com