বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা
মানিকগঞ্জ সিংগাইরে ৭শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জ সিংগাইরে ৭শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ থেকে ৭০০ পিস দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সালাহউদ্দিন রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সিংজোর ও চর সিংজোর গ্রামের মজিবর রহমানের পুত্র মোঃ সাইমন হোসেন (২৩) এবং ছবেদ আলীর পুত্র মোঃ রায়হানকে (৩২) সাহরাইল তিন রাস্তার মোরের জনৈক হোসেন আলীর আবাদী জমির পশ্চিম পাশ থেকে গ্রেপ্তার করেন।

এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হানিফ সরকার বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক দ্রব‍্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ থেকে ইয়াবা ট‍্যাবলেট সংগ্রহ করে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার আদালতে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com