শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঔষধ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীনগরে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঔষধ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত


মুন্সীগঞ্জের শ্রীনগরে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী মাক্স ও ঔষধ বিতরন করা হয়েছে।৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১.৩০টার দিকে শ্রীনগর উপজেলার বাগবাড়ী গ্রামে বাগবাড়ী ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে দুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী, মাক্স, ও ঔষধ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সুজন মুন্সীগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব এ্যাডভোকেট মো: জসিম মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব আব্দুল বাকী।আলোচনা সভা শেষে ১৮টি দুস্থ্য প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫কেজি করে চাল, ১ কার্টুন করে বিস্কুট, ঔষধ, খাবার স্যালাইন, মাস্ক ও তাদের সন্তাদের জন্য চকলেট দেওয়া হয়।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসের আঃ খালেক, মোঃ লোকমান, ফিল্ড সুপার ভাইজার সালমা আইরিন, যুব উন্নয়ন অফিসের ইউসুফ হোসেন, সুজনের জেলা সাংগঠনিক সম্পাদক ডা. মাসুম খাঁন ডালু, ইইপি সদস রেখা, ইউপি সদস্য আলমগীর, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক রিমন হোসেন, ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক তানভীর ইসলাম রাফি, মিলন মোল্লা, শরিফুল, হিমেল, সিজান, অনন, নুরু মোল্লা, কুদ্দুস মোল্লা, লুৎফর দেওয়ান প্রমূখ।

সভায় বক্তারা বলেন সামাজিক পরিবর্তন আনতে হলে সরকারের পাশাপাশি সমাজের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com