শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউএনও’দের নিরাপত্তায় থাকবেন ১০ সশস্ত্র আনসার

ইউএনও’দের নিরাপত্তায় থাকবেন ১০ সশস্ত্র আনসার

রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলার ইউএনও’দের নিরাপত্তা নিশ্চিতে ১০ জন করে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী ব্যবস্থা নিতে আনসারের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক একেএম জিয়াউল আলম স্বাক্ষরিত এক পত্রে প্রতিটি জেলা কমান্ড্যান্টকে এ নির্দেশ দেয়া হয়।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর দুবৃত্তদের হামলার ঘটনার পরই এই ব্যবস্থা নেয়া হলো।

জেলা কমান্ড্যান্টদের কাছে পাঠানো এই চিঠিতে প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে একজন পিসি, একজন এপিসি এবং ৮ জন আনসারসহ ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, রংপুর বিভাগের আট জেলার (রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও) ৫৮টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে একজন পিসি, একজন এপিসি ও আটজন আনসারসহ মোট ১০ জন করে সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করার জন্য অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com