রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সহজ জয়ে রেকর্ড গড়লেন সেরেনা

সহজ জয়ে রেকর্ড গড়লেন সেরেনা

যুক্তরাষ্ট্র, ৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : ইউএস ওপেন টেনিসে খেলতে নেমেই অনন্য এক নজির গড়লেন তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। গতরাতে প্রথম রাউন্ডের ম্যাচে সেরেনা ৭-৫ ও ৬-৩ গেমে হারিয়েছেন স্বদেশী ক্রিস্টি আনকে। সরাসরি সেটে জিতে ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়েন সেরেনা।

ক্রিস এভার্টের ১০১টি সিঙ্গেলস জয়ের নজির ভেঙ্গে দেন সেরেনা। এখন ইউএস ওপেনে সেরেনার জয় ১০২টি।
জয়ের অনন্য রেকর্ড গড়ে সেরেনা বলেন, ‘রেকর্ডের কথা ভেবে, উত্তেজিত নই আমি। মাথা ঠান্ডা রাখতে হবে আমাকে। কারন এটি গ্র্যান্ড স্ল্যাম। আমি টুর্নামেন্টে শিরোপা জিততে চাই। রেকর্ড বড় কিছু নয়। যতবার এখানে খেলতে আসি, ততবারই বলা হয়, একটা না একটা রেকর্ড ভেঙ্গেছি।

আজ যেমন ক্রিস এভার্টের রেকর্ডের কথা উঠছে। প্রতিবারই কোন না কোন রেকর্ড আমি ভাঙ্গছি। এসব আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। নব্বইয়ের দশক থেকেই এখানে ভালো করছি আমি। হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে। কঠিন ম্যাচ নিয়ে বেশি ভাবি না। শুধু চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলতে।’
আগামীকাল দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার মার্গারিতা গ্যাসপারিয়ানের মুখোমুখি হবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা।


এদিকে, সেরেনার জয়ের দিন হেরে গেছেন ভেনাস উইলিয়ামস। ২০তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারেলিনা মুচোভার কাছে ৬-৩ ও ৭-৫ গেমে হারেন তিনি।
তবে জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা।

আজ দ্বিতীয় রাউন্ডে ম্যাচে ওসাকা ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন অবাছাই ইতালির ক্যামিলা গিওর্গিকে। তবে মুখাবরণে বর্ণবিদ্বেষ বিরোধী বার্তা পড়ে সবার নজরে আসেন ওসাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com