সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আইপিএল থেকে সরে গেলেন মালিঙ্গা

আইপিএল থেকে সরে গেলেন মালিঙ্গা

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর থেকে নিজেই সরে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা। ব্যক্তিগত কারণে এবার আইপিএল না খেলার সিদ্বান্ত নিয়েছেন তিনি।


মালিঙ্গার পরিবর্তে ইতোমধ্যে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মালিঙ্গার ব্যাপারে দলের ওয়েবসাইটে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানী বলেন, ‘মালিঙ্গা কিংবদন্তি পেসার। নিঃসন্দেহে দলের সেরা পেসার। তাতে কোনও সন্দেহ নেই, আসন্ন টুর্নামেন্টে আমরা মালিঙ্গাকে মিস করবো। তবে আমরা জানি, এই সময় পরিবারের সাথে তার থাকাটা খুব জরুরি।’


কিছু দিন আগে মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়েছিলো, শুরুর দিকে মালিঙ্গাকে পাওয়া যাবে না। কারন তার বাবার অস্ত্রোপচারের প্রয়োজন। এই পরিস্থিতিতে বাবার সাথে থাকতে চাইছেন মালিঙ্গা নিজেই। তাই মুরুরদেশে দলের সাথে আসেননি তিনি।
মালিঙ্গা না থাকায় মুম্বাই ইন্ডিয়ান্সে পেস অ্যাটাকের দায়িত্ব সামলাবেন জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও প্যাটিনসন।

তারপরও মালিঙ্গার অভিজ্ঞতার অভাব মিস করবে মুম্বাই। কারন আইপিএলে মালিঙ্গার সাফল্য চোখে পড়ার মত। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। ১২২ ম্যাচে মালিঙ্গার শিকারসংখ্যা ১৭০। বোলিং গড়- ১৯ দশমিক ৮০।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com