শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন

ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন


সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম

দুই ঘণ্টার অপারেশনে মাথার ক্ষতিগ্রস্ত অংশের উন্নতি হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসকরা। এর আগে রাত ৯টার দিকে তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তার সিটি স্ক্যান করা হয়েছে। প্রেশার চেক করে, অবস্থা স্বাভাবিক থাকায় তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, ওয়াহিদার মাথায় ঢুকে যাওয়া হাড় তুলে বসিয়ে দেয়া হয়েছে। একইসাথে ভেঙ্গে দেয়া হাড় জোড়া দেয়া হয়েছে। এছাড়া হাড় জোড়া দিয়ে ব্রেনের ওপরের চাপ রিলিফের চেষ্টা করা হয়েছে। তবে তবে ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখার কথাও জানান চিকিৎসকরা। সেইসাথে খুব দ্রুতই ডান পাশ সচল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের দোতালায় বাথরুম ভেঙ্গে দুই জন দুর্বৃত্ত প্রবেশ করে তাকে হাতুড়ি দিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় ওয়াহিদা খানমের বাবাও আহত হন। ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন

অবস্থায় আছেন এবং বর্তমানে তিনি ভালো বলেও নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com