শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আবুল মুনসুর আহমেদ’র ১২২তম জন্মবার্ষিকী পালন

আবুল মুনসুর আহমেদ’র ১২২তম জন্মবার্ষিকী পালন



উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ মরহুম আবুল মুনসুর আহমেদ এর ১২২তম জন্মবার্ষিকী পালন করেছে দেশের অলোচিত সেবামূলক সংগঠন সঞ্জীবন যুব সংঘ।
৩ সেপ্টেম্বর দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সঞ্জীবন যুব সংস্থার সভাপতি ফাহিম আহমেদ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সহ-সম্পাদক আনোয়ার সাদত জাহাঙ্গীর,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জীবন,

সঞ্জীবন যুব সংস্থার সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান পুনম, সঞ্জীবন যুব সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল আনাম পরাগ, ময়মনসিংহ জেলা সভাপতি গোবিন্দ মোদক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী গোলাম মোস্তফা মঙ্গল, সাংবাদিক সেলিম, মামুনুর রশিদ প্রমুখ ।


আলোচনা অনুষ্ঠানে মরহুম আবুল মনসুর আহমেদের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করা হয়। এই গুণী মানুষটির স্মৃতি ধরে রাখার জন্য তার নামে একটি সড়ক নামকরণের প্রস্তাব দেন প্রধান অতিথি ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

অন্যদিকে ত্রিশাল পৌর মিলননায়তনকে আবুল মনসুর আহমেদ মিলনায়তন নামে নামকরণের ঘোষনা দেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। ত্রিশাল উপজেলা পরিষদ মসজিদের ইমাম মোস্তফা আল হোসাইন মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com