বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী খেলোয়াড়রা

নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী খেলোয়াড়রা

ব্রাজিল জাতীয় পুরুষ দলের সমান বেতনই এখন থেকে জাতীয় নারী দলের খেলোয়াড়রা পাবেন বলে ঘোষনা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। খুব কম সংখ্যক দেশেই এই ধরনের ব্যবস্থা প্রচলিত আছে।
ফেডারেশনের সভাপতি রজারিও কাবোলকো জানিয়েছেন, ‘সিবিএফ এখন থেকে পুরুষ ও নারী ফুটবল দলের জন্য সমান বেতন, প্রাইজ মানি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে পুরুষ ও নারী খেলোয়াড়রা সমান অর্থই আয় করতে পারবে।’


এর অর্থ হচ্ছে এখন থেকে নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর মত বিশ^ সেরা তারকাদের সমান বেতনই পাবেন মার্তা, ফরমিগা ও লেটিসিয়া সান্তোসরা।
এর আগে পুরুষ ও নারী জাতীয় দলের জন্য সমান অঙ্কের বেতন ঘোষনা করেছিল অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড।


২০১৯ সালের মার্চে বর্তমান বিশ^ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নারী দলটি তাদের ফেডারেশনের বিপক্ষে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বৈষম্যের কারনে মামলা করেছিল। চলতি বছর মে মাসে আদালত তাদের সেই মামলা খারিজ করে দিলেও নারী দলটি এর বিপক্ষে উচ্চ আদালতে আপীল করেছে।


ব্রাজিলিয়ান ফুটবল প্রধান জানিয়েছেন বিশ^কাপ ও অলিম্পিক ফুটবলে অংশগ্রহণকারী জাতীয় দলগুলোর জন্য এই সম বেতনের বিষয়টি কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com