শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে বরিশালে বীট পুলিশিংয়ের কার্যক্রম শুরু

জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে বরিশালে বীট পুলিশিংয়ের কার্যক্রম শুরু

জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে বরিশালে বীট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে জনগণ আন্তরিকভাবে সহায়তা করলে অপরাধ কমবে বলে ধারনা পুলিশের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর বিএম কলেজ রোডে কোতোয়ালী মডেল থানার বৈদ্যপাড়া বীট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এসব কথা বলেন।

পুলিশ কমিশনার আরও বলেন, অপরাধ প্রতিরোধে প্রতিটি থানার প্রতিটি এলাকাকে ছোট ছোট ভাগে (বীট) বিভক্ত করে পুলিশের একজন উপ-পরিদর্শককে এক একটি বীটের দায়িত্ব দেয়া হয়েছে। উপ-পরিদর্শকের সাথে থাকবে কয়েকজন পুলিশ সদস্য। বীটের দায়িত্বপ্রাপ্তরা জনসাধারণকে সাথে নিয়ে অপরাধ দমন সহ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। জনসাধারণ বীট পুলিশিং কার্যক্রমে সহায়তা করলে অপরাধ সংগঠিত হওয়ার আগেই সেগুলো প্রতিরোধ করা সম্ভব হবে।

পুলিশের সেবা পেতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার। বরিশালে মেট্রোপলিটন পুলিশের ৪ থানাকে ১৯৭টি বিটে ভাগ করা হয়েছে। আজ নগরীর বৈদ্যপাড়ায় (বিএম কলেজ রোড) ৩৫ নম্বর বীট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,

শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com