শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে গভীর রাতে ইউএনও ও তার বাবার উপর সন্ত্রাসী হামলা

ঘোড়াঘাটে গভীর রাতে ইউএনও ও তার বাবার উপর সন্ত্রাসী হামলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম (৩৫) ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত ইউএনওকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ইউএনওর বাসভবনে ঢুকে এই হামলা চালায় দুর্বৃত্তরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ইউএনওর মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। তার শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘরের ভেন্টিলেটর দিয়ে এক যুবক প্রবেশ করে। প্রথমে ওই যুবক তার বাবাকে আহত করে পাশের ঘরে আটকে রাখে। পরে নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়িভাবে তাকেও কুপিয়ে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা জেলা প্রশাসকের।

উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম এর উপর এরকম হামলায় কারনে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com