শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপ‌থে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। এ নৌপথে একমাত্র চালু থাকা পদ্মাসেতু চ্যানেলটিতেও সকালে নাব্য সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় তারা। এ রুটে আজ আর ফেরি চলাচল চালু না হওয়ারও শঙ্কা প্রকাশ করে কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, নাব্য সংকটে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল। তবে পথিমধ্যে চ্যানেলের নাব্য সংকট হওয়ায় আবার ঘাটে ফিরে আসে।

বর্তমানে প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে শিমুলিয়া ঘাটে। এদিকে, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এ ঘাটে।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) থেকে তীব্র স্রোত ও পদ্মা সেতুর কাজের নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।

ফলে শনিবার থেকে ১২ ঘণ্টার ব্যবধানেই চলছিল ফেরি পারাপার। তীব্র স্রোত, নাব্য সংকট ও বৃষ্টিতে দিনের ১২ ঘণ্টার সময়কালেও স্বাভাবিক নিয়মে ফেরি চালানো যায়নি।

এদিকে রাতে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গিয়ে এ চিত্র দেখা দেখা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com