শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নেইমার করোনা আক্রান্ত

নেইমার করোনা আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির তারকা ফুটবলার নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিয়ানদ্রো পেরেদেস। স্পেনের শীর্ষ দৈনিক পত্রিকা লেকিপ নিশ্চিত করেছে বিষয়টি। এর আগে এক টুইট বার্তায় নাম না প্রকাশ করে নিজেদের তিন ফুটবলারের করোনা পজিটিভ হওয়ার কথা জানায় প্যারিস সেইন্ট জার্মেই।


করোনা ভাইরাস চিকিৎসার নিয়ম মেনে এরিমধ্যে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে তিন ফুটবলারকে। কিছুদিন আগেই বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারের পর ছুটি কাটাতে ইবিযাতে গিয়েছিলেন নেইমার, ডি মারিয়া ও প্যারেদেস।

সেখান থেকে ফেরার পরেই তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সাতদিনের কোয়ারেন্টিনে যাওয়ায় স্বাভাবিকভাবেই ১০ সেপ্টেম্বর লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচ মিস করতে যাচ্ছেন এই তিন তারকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com