বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুন্সিগঞ্জে আঁটি ছাড়া রিবল জাতের আম

মুন্সিগঞ্জে আঁটি ছাড়া রিবল জাতের আম

মুন্সিগঞ্জে ‘আলফানসো’ নামে বিরল জাতের আম ধরেছে। ছোট আকারের গাছটিকে গাড় সিঁদুর রঙয়ের বড় বড় আম ঝুলছে। শহরের শিলমন্দিতে মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সি তার বাগানে কয়েক বছর আগে এ গাছটি রোপণ করেছিলেন। চারাটি খুব কষ্টে তিনি সংগ্রহ করেছিলেন বলে জানান। কিন্তু তার গাছে এমন আম ধরবে তিনি ভাবতে পারেননি।বৃক্ষপ্রেমী মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সি বলেন, আমি খুব শখ করে একই গাছের চারা এনেছিলাম। চারাটি পেতে আমার খুব কষ্ট করতে হয়েছে। এখন এই গাছে ব্যতিক্রম আম দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমার এই গাছের আম দেখতে দূরদূরান্ত থেকেও লোক আসছেন। বিদেশি জাতের এ আম দেখতে যেমন অনন্য, খেতে আরও সুস্বাদু। মজার ব্যাপার হলো আমের ভেতরে আঁচি নেই। শুধু মাংস। বাংলাদেশের মাটি ও আবহাওয়ায় এ আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করে অনেক লাভবান হওয়া সম্ভব। মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ আলম বলেন, এটির আদি স্থান ভারতের রাজস্থান। এটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি সুস্বাদু। এ আমটির নানা রঙয়ের হয়ে থাকে। এর ভেতরে আঁটি থাকে না। এদিকে বিরল এ আম দেখে মুগ্ধ পরিচর্যাকারীরাও।তারা জানান, এ বাগানে বহু ফলের গাছ আছে। তবে এ গাছে আম ধরার পর বিশেষ ভালো লাগা কাজ করছে। কারণ এ আম জীবনেও দেখি নাই। মুন্সিগঞ্জের কোথাও এ আম নেই। ‘আলফানসো’ আম বাংলাদেশের আমের জগতে নতুন এক আলোকবর্তিকা হতে পারে- এমনটি মনে করছেন কৃষিবিদরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com