শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পোশাক শ্রমিক মকুল হত্যার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরে পোশাক শ্রমিক মকুল হত্যার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরীর কাশিমপুর জরুন এলাকায় পোশাক শ্রমিক মকুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতঙ্ক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে (৩১ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কাশিমপুর থানার উপ-পরর্দিশক (এসআই) সাইফুর রহমান মুন্সি জানান, তথ্য প্রযুক্তরি মাধ্যমে পিরোজ জেলার মঠবাড়ীয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে রাতেই তাকে কাশিমপুর থানায় আনা হয়েছে।

বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের বাবা নুরুল ইসলাম প্রধান আসামী মনিরকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে সর্বচ্ছো শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত গত (২৬ আগস্ট) সন্ধ্যা রাতে মোবাইল চুরির অপবাদ দিয়ে মকুল মিয়াকে বেধরক মারপিট করে বাড়ীর মালিক সোহেল রানা ও মনির হোসনে। নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে অভিযুক্তরা।

এঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম কাশিমপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয় । মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি মনিকে পিরোজপুর থেকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com