রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কেমন কাটছে শিক্ষার্থীদের কোয়ারেন্টাইন!!

কেমন কাটছে শিক্ষার্থীদের কোয়ারেন্টাইন!!

গত মার্চ মাস থেকে করোনা মহামারির প্রভাবে স্কুল,কলেজ,ভার্সিটি গুলো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ঘরে বসে সময় কাটাচ্ছে। শোরগোলে ভর্তি স্কুল,কলেজ ও ভার্সিটির ক্যাম্পাসগুলো আজ জনমানবহীন। শিক্ষার্থীরা সাস্থ্যবিধি মেনে ঘরে থাকছে এবং বিভিন্ন কাজ করে সময় কাটাচ্ছে। এ নিয়ে ২ জন শিক্ষার্থী তাদের মতামত দেন।

ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এক ছাত্রী ইসরাত আক্তার জানান, অনলাইন ক্লাস ও পরিবারের সাথে গল্প-আড্ডা দিয়েই সময় পার হচ্ছে। এছাড়াও অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে কিছুদিন আগে অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে আমাদের স্কুলের সকল শ্রেণির শিক্ষার্থীদের ।

অনলাইনে স্কুল থেকে প্রশ্ন পাঠিয়ে দেয়। আমরা তা খাতায় লিখে রাখছি। পরবর্তীতে তা স্কুল গেটে সাস্থ্যবিধি মেনে জমা দিতে হবে বলে ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

অপরপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নোশীন আনজুম বলেন, করোনা মহামারির কারণে ভার্সিটি বন্ধ আছে। বাসায় সকলের সাথে সময় কাটাচ্ছি। এছাড়াও মোবাইলে গেম খেলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,ইন্সটাগ্রাম ব্যবহার করে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলি। কিছুদিন আগে থেকে অনলাইন ক্লাসও শুরু হয়ে গিয়েছে। এভাবেই আর কি সময় কাটছে।

শিক্ষার্থীরা আশাবাদী করোনা পরিস্থিতি খুব শিঘ্রই ঠিক হয়ে যাবে এবং তারা আবার স্কুলে,কলেজ ও ভার্সিটিতে যেতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com