শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট, আহত ৩

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট, আহত ৩


ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ধারালো দেশীয় অস্ত্রের কোপে ৩ জন আহত হয়েছে। মারাত্মক আহত দুই জনকে বোয়ালমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের পাট ব্যবসায়ী এম এ মাজেদ মুন্সীর বাড়িতে বুধবার রাত দুইটার দিকে এই ডাকাতি সংঘটিত হয়। এক তলা ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ৫/৬ জনের এক ডাকাত দল ভবনে প্রবেশ করে গৃহকর্তা এম এ মাজেদ মুন্সীসহ বাড়ির সবাইকে বেধে ফেলে। এ সময় ডাকাতদল মাজেদ মুন্সী, তার স্ত্রী আফরোজা বেগম ও ছেলে আশিক আহমেদকে কুপিয়ে আহত করে ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ২ লক্ষ টাকা, দুটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল লুট করে নিয়ে যায়।

মারাত্মক আহত মাজেদ মুন্সী ও তার স্ত্রী আফরোজা বেগমকে বোয়ালমারী উপজলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ফরিদপুর পুলিশ সুপার মো, আলীমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল মধুখালি) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com