বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পলাশে হাজী আব্দুল কাদির মোল্লার স্মরণ সভা ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে হাজী আব্দুল কাদির মোল্লার স্মরণ সভা ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে বিশিষ্ট সমাজ সেবক ও সামাজিক সংগঠন পলাশ ক্লাবের অন্যতম সদস্য হাজী আব্দুল কাদির মোল্লার স্মরণ সভা ও মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পলাশ ক্লাব ও ফ্রেন্ডস জাগরণী সংসদের যৌথ উদ্যোগে উপজেলার গার্ডেন রিফ্রেশমেন্ট এন্ড কিডস জোনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুম হাজী আব্দুল কাদির মোল্লার কর্মজীবন তুলে ধরে স্মৃতিচারণ করেন পলাশ ক্লাবের সভাপতি আল-মুজাহিদ হোসেন তুষার, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ও ফ্রেন্ডস জাগরণী সংসদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এসময় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে মরহুম আব্দুল কাদির মোল্লার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মুফতি জুবাইর আহম্মেদ ভৈরবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com