শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিবালয়ে করোনা জয়ী উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা প্রশাসন

শিবালয়ে করোনা জয়ী উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা প্রশাসন

মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু “করোনা জয়ী” হওয়ায় ৩১শে আগস্ট সোমবার সকালে উপজেলা সভা কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন রিমন, শিবালয় থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনাম, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু গত ১৩ আগস্ট করোনা পজেটিভ হন । পরে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার মাধ্যমে নেগেটিভ রিপোর্ট নিয়ে নিজ বাড়িতে আসেন।

করোনাকে জয় করে সুস্থ্য হওয়ায় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান জানু কে “করোনা জয়ী” উপাধীতে ভূষিত করেছেন স্থানীয় উপজেলা বাসী ।

এ সময় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনকে ধন্যবাদ জানিয়ে বলেন আমার এই দুসময়ে আমার উপজেলার আপামর জনগণ আমাকে আশা ভরসা দিয়েছেন, সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত উপজেলা বাসীর সেবা করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com