শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নাটোরের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন ব্যাংকে তাদের হিসাবে থাকা মোট ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি সরকারের আমলে সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালে অনুসন্ধান শুরু করে দুদক। দীর্ঘ অনুসন্ধানের পর তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে বলেও জানান তিনি।

এই অনুসন্ধানের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব জব্দের জন্য দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লাহ বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com