শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

মাদারীপুরে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ হোসেনের আদালতের মামলা দুটি করেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারী কান্দি গ্রামের সরোয়ার বেপারী।

মামলা দুটি শুনানি শেষে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’কে (পিবিআই) তদন্ত করে শিগগিরই প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার আসামিরা হলেন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বাচ্চু, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, পাঁচ্চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও শিবচর উপজেলার এম.এল.এসএস বাবুল মিয়া।

মামলার বিবরণে জানা যায়, শিবচর উপজেলার বাঁচামারা এলাকায় চৌধুরী আনিছ উদ্দিন ওয়াকফ এষ্টেটের মাটি ভরাট করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের কাজ শুরু করে দুই জন ব্যবসায়ী। গত ২৮ আগস্ট জেলা প্রশাসকসহ ৬ জন ওই এলাকায় উপস্থিত হয়ে ড্রেজারগুলো পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে।

এছাড়া ওই সময় আরো ৮টি ড্রেজার মেশিন ভেঙে ফেলা হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন দুই জন ঠিকাদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com