শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে অর্ধশত দুঃস্থ শিশু পেলো নতুন জামা

কালীগঞ্জে অর্ধশত দুঃস্থ শিশু পেলো নতুন জামা

গাজীপুরর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত দুঃস্থ শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরীকা প্রবাসীর আর্থিক সহায়তায় বিভিন্ন বয়সের শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। এ সময় শিশুরা নতুন জামা গায়ে হাতে ভি চিহ্নে তারা তাদের উচ্ছাস প্রকাশ করে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যান ফোরামের উদ্যোগে উপজেলার বালীগাঁও এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে শিশুদের হাতে নতুন জামা হস্থান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যান ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভূঁইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ, সহ-সভাপতি এ্যাড. মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

এ সময় সহ-সভাপতি সিরাজুল হক ভূঁইয়া, প্রাণ গোপাল সূত্র ধর, যুগ্ম সম্পাদক সাংবাদিক রফিক সরকার, কোষাধ্যক্ষ এ্যাড. মুহাম্মদ রাশিদুল হাসান, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, সদস্য শাহজাহান শেখ, দুলাল মোড়ল, এমদাদুর রহমান, নুরুল ইসলাম, আশরাফুল আলম সোহেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন
নতুন জামা গায়ে সংগঠনের কর্তকর্তাদের সাথে উচ্ছাসিত শিশুরা।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com