সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তারা মোটরসাইকেলে করে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে গাজীপুর থেকে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিলেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মাদারীপুরের কালকিনি থানার কয়রা এলাকার মাহবুব হোসেনের ছেলে। তিনি গাজীপুর নগরের গাছা থানার কোমারজুরি মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।

কাপাসিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দীন জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের ওই স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রিপন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা হামিদ (৩২) গুরুতর আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে এসআই মিনহাজ উদ্দীন জানান, মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের ভৈরবে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে গাজীপুর থেকে রওনা দিয়েছিলেন হতাহতরা। পথে সড়ক দুর্ঘটনায় একজন মারা যান। একজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com