শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে গলাকাটা গৃহবধূর লাশ উদ্ধার।

ত্রিশালে গলাকাটা গৃহবধূর লাশ উদ্ধার।

ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। স্বামী শরীফ মিয়া আহত।
ত্রিশাল থানা পুলিশ,প্রত্যক্ষদর্শী,হাসপাতাল সূত্রে জানা যায়,সোমবার সকালে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রাম সুতিয়া নদীর পাড়ে গৃহবধু সেলিনা আক্তার (২২)এর লাশ বাড়ী থেকে আনুমানিক ৩শ গজ দুরে এলাকাবাসী দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে জানান।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গৃহবধুর গলা এবং বাম হাত কাটা লাশ উদ্বার করেন ।
অপর দিকে তার স্বামী শরিফ মিয়া (২৫ )আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এএসপি সার্কেল স্বাগতা ভট্রাচার্য্য মৌ ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ( পি পি এম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে।তার স্বামী শরিফ মিয়া আহত । সুস্থ্য হলে মুল ঘটনা উদঘাটন করা যাবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com